স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের বাসন ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মাহ্ আলম। তিনি বৃহত্তম দালাল ইব্রাহিম এবং মহিউদ্দিনের শোয়াই হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। মিলছে না মোটা অংকের টাকা ছাড়া জমির খারিজ। মাহ্ আলম তিনি যে ভূমি অফিসে কর্মরত থাকেন সেখানে দালালদের রাজত্ব দুর্নীতির আখড়াও তৈরি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। বাসন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি অফিসার মাহ্ আলম মানুষের সেবা দেয়ার নাম করে পাঠিয়ে দিচ্ছে দালাল ইব্রাহিম এর কাছে। দালাল ইব্রাহিমের মাধ্যমে মাহ্ আলম হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
অভিযোগ রয়েছে দালাল ইব্রাহিম এবং বাসন ভুমি সাবেক উপসহকারী ভূমি অফিসার মোঃ শফিকুল ইসলামএবং বৃহত্তম দালাল ইব্রাহিম দুজনে মিলে নল জানি এক ব্যক্তির কাছ থেকে নগদ দুই লক্ষ টাকার বিনিময় একটি খারিজ করে দেন। ইব্রাহিম দালালের শেষ কোথায় জানতে চায় গাজীপুরের সাধারণ মানুষ। বেশ কিছুদিন আগে সালনা ভূমি অফিস থেকে নায়েব মাহ্ আলম ঘুষের দায়ে এবং অসংখ্য দালালকে প্রশ্রয় দেওয়ার কারণে বদলি হয়ে যান কাপাসিয়া তরগাও ভূমি অফিসে। এদিকে কাপাসিয়া তরগাও ভূমি অফিসের আওতায় এক অসহায় ব্যক্তির কাছে ১০ লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য চেয়েছিলেন মাহ্ আলম। এ বিষয় নিয়ে বেশ কয়েকটি পত্রিকায় নিউজ হয়েছে, আবারও ঘুষের দায়ে এবং দালালের রাজত্ব কায়েমের জন্য তিনি বদলি হয়ে আসেন গাজীপুর মহানগরের বাসন ভূমি অফিসে, বাসন ভূমি অফিসে বসতে না বসতেই তিনটি নিউজ হয়েছে ভূমি কর্মকর্তা মাহ্ আলমের নামে। বর্তমানে বাসন ভূমি অফিসের আওতায় সাধারণ মানুষ জানতে চায় মাহ্ আলমের ঘুষ বাণিজ্যর শেষ কোথায়! সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহ্ আলম বলেন আমি একজন ঘুষখোর মেনে নিয়েছি বলে তিনি নিজের মুখে জানিয়েছেন। নামজারি আইডি না পাওয়ার কারনে এবং কাজ না করতে পারায় বিভিন্ন সমালোচনা করেনভুমি ডিপার্টমেন্ট নিয়ে তিনি বলেন নামজারি করা যাচ্ছে না। এ বিষয় নিয়ে সাংবাদিকদেরকে লিখতে বলেছেন তাহলে নাকি সকলের চোখে পড়বে এভাবেই প্রতিনিয়ত সমালোচনা করে যাচ্ছেন বাসন ভুমির নায়েব মাহ্ আলম,গত ১৭,১২,২০২৪ ইং তারিকে দালালদের ব্যাপারে ভূমি কর্মকর্তা মাহ্ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাকে একটু সময় দিন আমার অফিসের কোন দালাল রাখবো না বলে তিনি নিজে জানিয়েছেন, ১২,০১,২০২৫ ইং বাসন ভূমি অফিসে অসংখ্য দালালের মধ্যে অন্যতম ইব্রাহিম দালাল এবং মহিউদ্দিন দালাল এই দুইজন হল মাহ্ আলমের হাতিয়ার হিসাবে কাজ করে যাচ্ছেন বাসন ভূমি অফিসে,শুক্রবার ও শনিবার সরকারি নির্দেশনায় অফিস-আদালত বন্ধ থাকলেও মাহ্ আলমের বাসন ইউনিয়নের ভূমি অফিস বন্ধ থাকে না শনিবারেও তিনি অফিস করতেছেন অফিসের মেইনগেট তালা লাগিয়ে, এদিকে ভূমি অফিসের বৃহত্তম দালাল ইব্রাহিম সালনা ভূমি অফিস এবং বাসন ভূমি অফিস তিনি দেখাশোনা করেন বিএনপি’র নেতা পরিচয়ে,আসলে কি দালাল ইব্রাহিম বিএনপির কোন নেতা নাকি বিএনপি’র সুনাম নষ্ট করে যাচ্ছে,এই দালাল ইব্রাহিমের খুঁটির জোর কোথায়, জানতে চাই গাজীপুরের জনগণ,এদিকে টেক নগোপাড়ার মোহাম্মদ মোস্তফা নামে এক ব্যক্তি নিজের জমির নামজারি আবেদন করেছিলেন গাজীপুর মহানগরের বাসন ভূমি অফিসে, দীর্ঘ দুই মাস পর মাহ্ আলম তাকে বলেছেন এই খারিজ করতে গেলে ৫ লক্ষ টাকা দিতে হবে তা না হলে খারিজ পাবেন না বলে জানিয়েছেন,এদিকে মোহাম্মদ মোস্তফা নামের খরচটি ছিল মাকসুদা সহকারি নায়েবের আইডিতে,সহকারী নায়েব একাধিকবার বলেছে খারিজ পাবেন, চলে আসে আবারও টাকার প্রস্তাব সহকারি নায়েব মাকসুদা এবং মাহ আলম এই দুইজনে মিলে ঘুষের টাকা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে মোহাম্মদ মোস্তফার খারিজ না দেওয়ার জন্য সরকারি ভলিউম খাতা কাটাকাটি করেছেন গাজীপুর মহানগরের বাসন ভূমি উপসহকারী কর্মকর্তা মাহ্ আলম, ভুক্তভোগী মোহাম্মদ মোস্তফা মাহ্ আলমের বিচার চেয়ে তিনি বক্তব্য শেষ করেন।