July 9, 2026, 6:17 pm

টঙ্গীতে ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Wednesday, March 12, 2025
  • 116 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার টঙ্গীর সুরতরঙ্গ রোড, দক্ষিণ আউচপাড়ায়  এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর শেখ মুহাম্মদ আলেক, বিএনপি নেতা সেলিম বেপারী, যুবদল নেতা মাহবুব মিয়াজী, বিএনপি নেতা মুহাম্মদ শামীমসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় এলাকাবাসী। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় তারা বলেন, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস, এই মাসের শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর