July 9, 2026, 6:18 pm

আমরা জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি : জিএমপি কমিশনার

Reporter Name
  • আপডেট Tuesday, March 11, 2025
  • 56 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, ‘আমরা পুলিশ মানবতার সেবা করে থাকি। আমরা জনগণের সেবা করে থাকি। আমরা শান্তিপ্রিয় জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি।’ আজ মঙ্গলবার (১১ মার্চ) টঙ্গীতে স্থানীয় আমজাদ আলী সরকার গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত গণইফতারের তৃতীয় দিনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের গণইফতার একটি মানবতার ও সেবামূলক কাজ। সমাজের বিত্তবানদের এই কাজে এগিয়ে আসতে হবে। আমরা সেবামূলক কাজে সব সময় পাশে থাকব।’
গাজীপুরের প্রয়াত মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জরুল করিম রনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য গাজীপুর মহানগরের চারটি পয়েন্টে মাসব্যাপী গণইফতারের আয়োজন করা হয়েছে। গাজীপুর শহরের পর এবার দ্বিতীয় ধাপে টঙ্গীতে গণইফতার চলছে।’ এই ধাপের গণইফতার চলবে আগামী শনিবার পর্যন্ত। এর আগে ২ মার্চ গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়, যা ৮ মার্চ পর্যন্ত চলে। এরপর কোনাবাড়ী ও কাশিমপুরেও অনুরূপ গণইফতার চলবে। সারা মাসে চারটি পয়েন্টে লক্ষাধিক মানুষ গণইফতারে শরিক হবেন বলে আশা করছেন আয়োজকরা।
রনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই প্রথম গাজীপুরে মাসব্যাপী গণইফতারের ব্যবস্থা করেছি।’ গণইফতারের আগে বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনা ও শহীদ জিয়াসহ সব শহীদ ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর