আব্দুল কাদের:: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা তঁাঁতীদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও জুলাই আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে টঙ্গীর কাঁঠালদিয়া হাজী বাড়ি তাঁতীদল কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক মো: সোহেল সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারী।
এ সময় বক্তারা বলেন, কোনো ব্যক্তির ভিশন বা কোনো গোষ্ঠীর মিশনের ভিত্তিতে সংস্কার হবে না। বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার হবে। তারেক জিয়ার দেওয়া ৩১ দফার জন্য আমাদের জনগণের কাছে যেতে হবে। সামনে নির্বাচন হবে, নির্বাচনে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল জিতবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বিজয়বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী, গাজীপুর মহানগর মহানগর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো: স্বপন, যুগ্ম আহ্বায়ক আতিক উল্লা মিন্টু, তাঁতীদল সদস্য মো: আবুল কাশেম, মো: বকুল মিয়া, মো: হাসান চঞ্চল, মো: আলী মিয়া, মো: রাজিব হোসেন, আব্দুল সাত্তার মাস্টার, আব্দুল মালেক, টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো: শামী বেপারী, টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের আহ্বায়ক মো: আব্দুল কাদির, মো: শাহিন মিয়া, রবিউল ইসলাম, বাচ্চু মিয়া, ৫৫নং ওয়ার্ড তাঁতীদলের আহ্বায়ক মো: আব্দুল রহিম প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও জুলাই আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।