স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার, এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করেন গাজীপুর মহানগর যুবদল। সোমবার বিকেলে শহরের রাজাবাড়ি মাঠে প্রায় তিন হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু,যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, শেখ মুহাম্মদ সুমনসহ গাজীপুর মহানগর যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।