July 9, 2026, 2:52 pm

শ্রীপুরে ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • আপডেট Sunday, March 9, 2025
  • 76 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুর সহ সারাদেশে বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ-মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আজ রোববার দুপুরে উপজেলার মডেল থানার মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মাওনা- শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে থানার চত্বরে এসে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় বিক্ষোভ সমাবেশে নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সেই দাবি জানান তাঁরা। সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর