July 9, 2026, 2:50 pm

উত্তরাঞ্চলে ঢুকছে জাল টাকা, তৎপর গোয়েন্দা পুলিশ

Reporter Name
  • আপডেট Saturday, March 8, 2025
  • 55 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পবিত্র মাহে রমজান মাসে উত্তর জনপদে জাল নোটের কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ধরা পড়েছে দুই লাখ ৪৪ হাজার টাকার জাল নোট। ৫০০ টাকা মূল্যমানের নোটগুলো রমজান ও ঈদ টার্গেট করে বাজারে ছড়াচ্ছে সংঘবদ্ধ চক্র।
আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও নিত্যপণ্যের বাজারের আতঙ্ক ২০০, ৫০০ এবং ১০০০ টাকার জাল নোট। শহরসহ গ্রামীণ বাজারে জাল নোটের কারবার ঠেকাতে তৎপর হয়েছে গোয়েন্দা পুলিশ। যেকোনো বড় উৎসবের আগে অপরাধীরা সক্রিয় হয়।
ব্যবসায়ীরা বলছেন, ২০০ টাকার জাল নোটে তারা বেশি আতঙ্কিত। আসল-নকল বুঝে ওঠা কঠিন। মাঝেমধ্যেই জাল টাকা দিয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দোকানিররা। জাল নোটের কারবারিরা বিভিন্ন সময় ধরা পড়লেও বেশিরভাগ ক্ষেত্রে আইনের ফাঁকফোকরে বেরিয়ে যায়। কারাগার থেকে বেড়িয়ে আবারও শুরু করে অপতৎপরতা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাল টাকার কারবারি রমজান, ঈদ ও পশুর হাটসহ বড় উৎসব ঘিরে সক্রিয় হয়। চক্রের সদস্যরা বিভিন্ন বাসা-বাড়িতে আস্তানা গেড়ে কর্মকান্ড চালায়। তাদের টার্গেট নিত্যপণ্যের বাজার। কাপড়ের দোকান থেকে শুরু করে মাছ, মাংস, পশুর হাট, সবজি বাজারসহ গ্রামীণ জনপদে ছড়িয়ে দিচ্ছে জাল নোট।
আজ শনিবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, তথ্য পেয়েই অভিযান চালিয়ে জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বিভিন্ন উৎসবের আগে অপরাধীরা সক্রিয় হয়। আমাদের তৎপরতাও অব্যাহত আছে, গোয়েন্দা নজরদারি রয়েছে।
গত শুক্রবার বগুড়ার দুপচাঁচিয়ার পশ্চিম আলোহালী পাড়া এলাকা থেকে ৫০০ টাকা মূল্যমানের ৪৮৮টি জাল নোট (আড়াই লাখ) জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। হাতেনাতে গ্রেপ্তার রাসেল মন্ডল (৩০) দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। জাল নোটের কারবারি রাসেল ১৪টি মামলার আসামি। রমজান ও ঈদের বাজার টার্গেট করে জাল নোট ছড়ানোর পরিকল্পনা করেছিল বলে স্বীকার করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর