July 9, 2026, 11:11 am

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুর মহানগরীতে গ্রেফতার ৫৮

Reporter Name
  • আপডেট Sunday, March 2, 2025
  • 74 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে রোববার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ রোববার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (এসবি)। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরীর আট থানা এলাকা থেকে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পশ্চিম থানায় ৪৪ জন, টঙ্গী পূর্ব থানায় ছয়জন,পূবাইল ও গাছা থানায় তিনজন করে, সদর মেট্রো ও কোনাবাড়ি থানা এলাকা থেকে একজন করে গ্রেফতার করা হয়। চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত মহানগরী এলাকা থেকে ৪৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর