October 7, 2026, 7:01 pm

রমজান উপলক্ষে শ্রীপুরে স্বল্পমূল্যে গরুর মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, March 2, 2025
  • 112 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম :: পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী স্বল্প আয়ের মানুষের সহায়তা হিসেবে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছে গাজীপুরের শ্রীপুর পৌরসভা। আজ রবিবার সকালে শ্রীপুর পৌরসভা কার্যালয়ের ফটকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ।
এ সময় তিনি বলেন, বাজারে গরুর মাংসের দাম বেশি থাকায় অনেকে কিনতে পারছে না তাদের জন্যই ৬৫০ টাকা কেজিতে মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছি। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা মাংস বিক্রি হবে। প্রতিজন মূল্য পরিশোধ করে এক কেজি করে মাংস সংগ্রহ করতে পারবেন। মানুষের সারা পেলে পুরো রমজান মাস জুড়েই এ কর্মসূচি চলমান থাকবে। এখান থেকে সরবরাহকরা মাংস শতভাগ নিরাপদ। আমাদের আশা এ কর্মসূচির মাধ্যমে মানুষ কিছুটা হলেও উপকৃত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর