July 9, 2026, 7:27 am

কাশিয়ানীতে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
  • আপডেট Saturday, March 1, 2025
  • 66 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার উদ্যোগে আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এক র‍্যালি বের করা হয়। কাশিয়ানী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে র‍্যালিটি কাশিয়ানী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সাবেক আমির ও গোপালগঞ্জ-১ আসনে জাময়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার আমির এ বিএম মাসুদুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পিঙ্গলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মুজিবুর রহমান, মাজড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম খান, মাওলানা লোকমান হাকিম, ডা. মেহেদি হাসান মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক শিহাবউদ্দীন।
র‍্যালিতে স্লোগান ছিল, আহলান সাহলান – মাহে রমাদান, রমজানের পবিত্রতা- রক্ষা করো, করতে হবে, মাহে রমজানে খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট প্রকাশ্যে বেচা বিক্রি চলবে না, চলবে না। খোলা বাজারে চায়ের দোকান-চলবে না, চলবে না। আহলান সাহলান- মাহে রমজান। মাহে রমজানের আগমন-শুভেচ্ছা স্বাগতম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর