July 4, 2026, 1:34 pm

যুক্তরাষ্ট্রে নারীনেত্রীদের সঙ্গে জায়মা রহমানের বৈঠক

Reporter Name
  • আপডেট Saturday, February 8, 2025
  • 64 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের বিশিষ্ট নেত্রী রেবেকা ওয়াগনার এবং অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ সময় শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির প্রচেষ্টার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। এর আগে ব্যারিস্টার জাইমা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে (জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ) দলের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের আনুষ্ঠানিক আমন্ত্রণে রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর