July 9, 2026, 7:30 am

খাগড়াছড়িতে তথ্য মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Wednesday, November 27, 2024
  • 60 জন দেখেছে

খাগড়াছড়িতে তথ্য মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে খাগড়াছড়িতে পৌর টাউন হলে এ উপলক্ষে জেলার সরকারি ও বেসরকারি দপ্তরের অংশগ্রহণে ৩০ টি স্ট্রল সাজানো হয়েছে। আজ বুধবার সকালে পৌর টাউন হলে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। পরে পৌর টাউন হল থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি বেলা রানী দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, সিনিয়র সনাক সদস্য মধু মঙ্গল চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলমসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা সভায় তথ্য মেলার এ বিশেষ আয়োজনে ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে তথ্যপ্রদর্শন করা হয়। বিকেলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর