অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির একটি প্রতিনিধিদল। আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।