আবু সাঈদ চৌধুরী: টঙ্গীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র এ অভিযানে দুইটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আর্থিক জরিমানা আদায় করেছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ নভেম্বর) বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত টঙ্গীর মরকুন এলাকার এসবিএম গোল্ডেন ওয়াশিং ডিজাইন ও হাজী ব্রাদার্স ফ্যাশন ওয়াশিং কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মিজবা-উর-রহমান বলেন, টঙ্গীর মরকুন এলাকার পৃথক দুইটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করে আসছিলেন। এ গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী রাজস্ব সার্কেল (এসি ল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমু’র নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-টঙ্গী) এর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়েছে। এসময় টঙ্গীর মরকুন এলাকার এসবিএম গোল্ডেন ওয়াশিং ডিজাইন এবং হাজী ব্রাদার্স ফ্যাশন নামে ২টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে প্রায় ১৫০ ফুট ৩/৪ ” লাইন উচ্ছেদ করে উৎস পয়েন্ট হতে উক্ত প্রতিষ্ঠান দুটির গ্যাস সংযোগ কিল করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারনে মরকুন মধ্যপাড়া এলাকায় এসবিএম গোল্ডেন ওয়াশিং ডিজাইনকে পঞ্চাশ হাজার টাকা এবং হাজী ব্রাদার্স ফ্যাশনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক গোলাম রব্বানী, উপব্যবস্থাপক নাঈম হাসান তিতাস গ্যাস অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীববৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।