July 9, 2026, 11:11 am

গাজীপুরে বনের জমিতে কলোনি উচ্ছেদ করল যৌথ বাহিনী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Monday, November 25, 2024
  • 103 জন দেখেছে

গাজীপুরে বন দখল করে গড়ে তোলা কলোনি ভেঙে দিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। অভিযানে বনে নির্মিত অর্ধশতাধিক ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে বন দখল করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ওমর ফারুক তার দখলে থাকা বনভূমি ছোট ছোট প্লট আকারে বেশ কয়েকজনের কাছে বিক্রি করেছেন। পরে দেশে অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে বিক্রি হওয়া বনে অবাধে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করা হয়। এ সময় বন দখলে বাধা দিতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হন স্থানীয় বনকর্মীরা। পরে বনকর্মীদের অনুপস্থিতির সুযোগ বুঝে ওমর ফারুকের ক্যাশিয়ার খ্যাত বাতেন ও সাত্তার মোল্লা লাখ লাখ নগদ টাকার বিনিময়ে বনে চুক্তি করে বাড়িঘরসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ কাজ শুরু করে দেন। এ বিষয়ে শাহ মোহাম্মদ ওমর ফারুকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা বলে জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর