July 9, 2026, 10:52 am

টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজন নিহত

Reporter Name
  • আপডেট Monday, November 25, 2024
  • 97 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: টঙ্গীতে সেফটিক ট্যাংক বিস্ফোরণে এক কলেজ ছাত্র নিহত টঙ্গীতে একটি চারতলা ভবনের সেফটিক ট্যাংক বিস্ফোরণে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রবিবার রাত ১০টায় টঙ্গী পশ্চিম থানাধীন আউচ পাড়া মোল্লাবাড়ী এলাকায় সাংবাদিক মতিন সাহেবের বাসায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি হলো- হাবিবুল্লাহ (১৯), তিনি শরীয়তপুর জেলার সখিপুর থানার বাহেরচর গ্রামের রুহুল আমিনের ছেলে। সে এক ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যায়নরত অবস্থায় ছিল। এঘটনায় জান্নাতি হাবিবা (১৩) নামে এক শিশু আহত হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার সময় নিহত হাবিবুল্লাহ চারতলা ভবনের নিচতলায় কক্ষে অবস্থান করছিলেন। পাশের কক্ষে অবস্থান করছিলো তের বছরের শিশু জান্নাতি হাবিবা। রাত ১০টার দিকে বিকট শব্দে সেফটিক ট্যাংক বিস্ফোরণ ঘটে। এসময় বাড়ির নিচতলা একটি কক্ষের ফ্লোরসহ কক্ষের দুই পাশের দেয়াল ধসে পড়ে। এতে গুরুত্বর আহত হয় হাবিবুল্লাহ। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে আহত হাবিবুল্লাহ রাতেই মৃত্যুবরণ করেন। স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক রুমের ভেতরে সেফটিক ট্যাংক তৈরি করলেও গ্যাস নির্গত হওয়ার জন্য কোনো পাইপ লাগাননি। এ বিষয়ে বাড়ির মালিক জানান, সেফটিক ট্যাংক নিরাপত্তাজনিত বিষয়ে বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার কামরুজ্জামান এর গাফিলতি ছিল। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিব জানান, রাতে দূর্ঘটনায় একজন আহত হওয়ার খবর পেয়েছি। পরে জানতে পারলাম আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর