টঙ্গী পশ্চিম থানার ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের সকল বাড়ি মালিক সমিতির সদস্যদেরকে নিয়ে গত রোববার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মো: মাসুদুর রহমানের সঞ্চলনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন ছায়ানীড় বাড়ি মালিক কল্যাণ সমিতির সভাপতি মো: মনিরুল ইসলাম।
উক্ত সভায় বাড়ির মালিক সমিতির সদস্যগন বক্তব্য রাখেন। তারা এলাকায় কিভাবে মাদক নির্মূল করা যায়, চাঁদাবাজি রুখে দেয়া যায়, এলাকার রাস্তাঘাট উন্নয়ন করা যায় এবং এলাকার যাবতীয় সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সব সদস্য এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন। পরিশেষে সভাপতির বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।