July 9, 2026, 12:08 pm

শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছে : আবুল খায়ের ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, November 24, 2024
  • 175 জন দেখেছে

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, রায়পুরে আমি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছি। আমি প্রতিষ্ঠা করায় শেখ হাসিনা কলেজটি এমপিওভুক্ত করেনি। একজন প্রস্তাব নিয়ে এসেছে, বেগম ফজিলাতুন্নেছা কলেজ নামকরণ করা হলে এমপিওভুক্ত করা হবে। এটি ছিল আওয়ামী লীগের কাছে দলীয়করণের সর্বোচ্চ প্রভাব। এখন কোথায় তাদের দল। এখন মুখেও কেউ আওয়ামী লীগের নাম নেয় না। শেখ হাসিনা আওয়ামী লীগকে কবর দিয়েছে। আওয়ামী লীগকে রেখে তিনি পালিয়েছেন। আমাদের এই উপমহাদেশে কোন রাষ্ট্রনায়ক এভাবে পালানোর অবস্থা আর দেখিনি।
আজ রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে সমমনা ঐক্য পরিষদের আয়োজিত শিক্ষামূলক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবদুস সোবহান ও শষী ভূষণ নাথকে সংবর্ধনা দেওয়া হয়। পরে আজান, কোরআন তেলাওয়াত, দেশাত্ববোধক গান ও জিয়াউর রহমানের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খায়ের ভূঁইয়া বলেন, গঠনমূলক ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে আগামী দিনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারি, তাহলে দারিদ্র্য ও বেকারত্ব থেকে দেশকে মুক্ত করতে পারবো। মানুষের অধিকার প্রতিষ্ঠার গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা হবে।
সমমনা ঐক্য পরিষদের সভাপতি কামাল হোসেন বিলাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী এইচ আল রশীদ পাটওয়ারী টিটু, সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল করিম রাব্বী, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ওমর ছিদ্দিক বেলাল প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর