July 9, 2026, 1:38 pm

বিশ্বকাপে সরাসরি খেলতে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ::
  • আপডেট Wednesday, November 20, 2024
  • 76 জন দেখেছে

আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বিশ্ব আসরটিতে সরাসরি খেলতে অনেক কাঠখড় পোড়াতে হবে বাংলাদেশকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সুপার লিগের ছয় ম্যাচের সবকটি জিততেই কেবল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন বাংলাদেশের মেয়েরা।
ওই ছয় ম্যাচের মধ্যে ঘরের মাঠে তিনটি ও বিদেশের মাটিতে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। এর মধ্যে কয়েকদিন পরেই আয়ারল্যান্ডকে আতিথেয়তা দেবে টাইগ্রেসরা। বাকি তিন ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সমীকরণ কঠিন হলেও আপাতত সরাসরি বিশ্বকাপে খেলতেই লড়াই করবে বাংলাদেশ। বাংলাদেশ দলের উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার জানালেন এমনটিই।
বুধবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে টাইটেল স্পন্সর ঘোষণা করা হয়। টাইটেল স্পনসর হিসেবে থাকবে সেনোরা, পাওয়ার্ড বাই রুচি।
সেখানে বাশার বলেন, আমাদের বিশ্বকাপের আগে ছয়টি ম্যাচ আছে। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ম্যাচ, এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আরও তিনটি। এই ছয় ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু শুরু করছি ঘরের মাঠে, এখানে আমাদের সুবিধা থাকবে। আমরা এখন সব ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা এই সিরিজটা নিয়েই ভাবছি। এটাই আমাদের প্রাইমারি টার্গেট।
তিনি জানিয়েছেন, সরাসরি বিশ্বকাপে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশের মেয়েরা। এছাড়া, আয়ারল্যান্ডের বিপক্ষে এখন যেহেতু সিরিজ, তাই এই সিরিজে ভালো কিছুর আশাই করছেন বাংলাদেশ নারী দলের প্রধান।
বাশার বলেন, আমরা এই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি অনেক দিন ধরে। ১ তারিখ থেকে অনুশীলন করছে মেয়েরা। ওরা কিন্তু ধারাবাহিকভাবে খেলার মধ্যেই ছিল। বিশ্বকাপ খেলেছে। এরপর কিছুদিন খেলার বাইরে ছিল। এখন আবার ফিরেছে। এই সময়টায় আমাদের ভালোই উন্নতি হয়েছে। এখন দেখা যাক, মাঠে আমরা কেমন করি।
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার রোমাঞ্চ নিয়ে তিনি বলেন, একটু স্নায়ুচাপ থাকবে, যেহেতু তাদের ওপর পারফর্ম করার প্রেশার আছে। সেটি খুব স্বাভাবিক। এখন পর্যন্ত তাদের দেখে মনে হয়েছে, তারা খুব দৃঢ়প্রতিজ্ঞ। সবাই চাচ্ছে ভালো করতে, সবাই তো চায় বিশ্বকাপ খেলতে। যেহেতু হোমে খেলা, আশা করছি, ভালো কিছুই হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর