চাঁদপুরের শাহারাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালে শাহারাস্তি রিভারভিউ কফি হাউজে আমেরিকা প্রবাসী মতলব সমিতির অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারকে পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমেরিকা প্রবাসী মতলব সমিতির সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল।
সাংবাদিক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহারাস্তি থানার ওসি মোহাম্মদ আবুল বাশার। স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক শামসুজ্জামান ডলার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: অচিন্ত চক্রবর্তী, অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক সমিতির সাবেক আহবায়ক আব্দুল হান্নান ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান, প্রভাষক ইকবাল হোসেন প্রমুখ।