August 23, 2026, 5:10 pm

গাজীপুরের প্যাকেজিং কারখানার আগুন ৬ঘন্টার পর নিয়ন্ত্রণে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Wednesday, November 20, 2024
  • 100 জন দেখেছে

গাজীপুর মহানগরীর বাসন থানার আধেপাশা এলাকায় ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানায় মঙ্গলবার রাতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ছয় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর চান্দনা চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার তাজ উদ্দীন জানান, আজ বুধবার সকাল ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টন তৈরি করা হতো। রাত ২টার দিকে হঠাৎ কারখানা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানার ভেতর কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে। কাগজ থেকে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
আগুনে কারখানাটিতে তৈরি করা মালামাল, মেশিনপত্র, কাগজের বোর্ড, লাইনার ও মিডিয়াম পেপার রোলসহ সব মালামাল পুরোপুরি ভস্মিভূত হয়েছে।
কারখানার জেনারেল ম্যানেজার কাজী ফিরোজ আহমেদ জানান, আজ বুধবার ডেলিভারি দেওয়ার জন্য সেখানে বিপুল পরিমাণ তৈরি করা মাল সংরক্ষিত ছিল। এছাড়া মূল্যবান কাগজের বোর্ড, লাইনার পেপার ও মিডিয়াম পেপারের রোল, ছাপা কাজের জন্য মূল্যবান মেশিনারিজ ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কারখানার প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর