July 9, 2026, 2:50 pm

ঈশ্বরগঞ্জে ব্রি ধান ৮৭ সম্প্রসারণে মাঠ দিবস অনু‌ষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Tuesday, November 19, 2024
  • 85 জন দেখেছে

ময়মন‌সিং‌হের ঈশ্বরগঞ্জে রোপা আমনের ‘ব্রি ধান ৮৭’ সম্প্রসারণে মাঠ দিবস অনু‌ষ্ঠিত হয়েছে। ১৯ ন‌ভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার উচা‌খিলা ইউনিয়নের উচাখিলা গ্রা‌মের চেয়ারম‌্যান বা‌ড়ি‌তে ওই অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
উপ‌জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা জিয়া উর রহমা‌নের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন ফের‌দৌস কোরাইশী টিটু, প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা কৃ‌ষি বিদ রীপা রা‌নি চৌহান।
বক্তব‌্য রা‌খেন অ‌তি‌রিক্ত কৃ‌ষি অ‌ফিসার আব্দুল ওয়া‌হেদ খান, উপসহকারী উ‌দ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মীর মোঃ জা‌কির হো‌সেন, উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা নাজমুল আহসান , হারুন অর র‌শিদ, কৃষক মকবুল হো‌সেন অঞ্জন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় কৃষকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।
উপজেলা কৃষির সমৃদ্ধি ও রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর ফসল রোপা আমন ধান, জাত: ব্রি ধান ৮৭ উপল‌ক্ষে ওই মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর