July 9, 2026, 2:51 pm

মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা: শেরীফা কাদের

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Tuesday, November 19, 2024
  • 106 জন দেখেছে

মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টরের কমান্ডার মেজর (অব) এমএ জলিল এর মৃত্যু বার্ষিকীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মুনাজাত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মেজর (,অব) জলিল এর কবরে জাতীয় পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মুনাজাত করা হয়।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের বলেছেন, আধিপাত্য ও আগ্রাসনের বিরুদ্ধে মেজর (অব) জলিল ছিলেন অকুতোভয়। দেশের প্রতি তার মমত্ববোধ ছিলো অসাধারণ। মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা।
এ সময় তার সাথে ছিলেন মেজর (অব) জলিলের বড় জামাতা ব্যারিস্টার রুমেল চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য – নজরুল ইসলাম, মোতাহার হোসেন সিদ্দিকী, আনোয়ার হোসেন, ওমর ফারুক সুজন, শরিফুল ইসলাম, আল আমিন সরকার, আমিনুল ইসলাম। জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সদস্য সচিব আরিফ আলী প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর