July 9, 2026, 6:18 pm

সাবেক ৯ মন্ত্রী–প্রতিমন্ত্রীসহ ১৩ হেভিওয়েটকে ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, November 18, 2024
  • 169 জন দেখেছে

ছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার থাকা ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ আসামিকে আজ সোমবার হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল পৌনে ১০ টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে তাদের হাজির করা হয়।
যাদের হাজির করা হয়েছে তারা হলেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডা. দিপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক–ই ইলাহী চৌধুরী এবং সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করতে নির্দেশ দেন। এদিকে ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর