July 9, 2026, 6:19 pm

দেশীয় অস্ত্র-মদসহ বাবা-ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, November 17, 2024
  • 80 জন দেখেছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রের বুলেট, দেশীয় অস্ত্র ও দেশীয় মদসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কর্ণফুলী শিকলবাহা ৫নং ওয়ার্ডের রাজার বাপের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মাসুদ খান (২৪) ও তার পিতা নূর হোসেন (৭০)। তারা শিকলবাহা এলাকার বাসিন্দা।
সেনাবাহিনী ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও কর্ণফুলী থানা পুলিশের দুটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের ২টি বুলেট, প্রায় ২২ লিটার দেশীয় মদ, দেশীয় অস্ত্র ও মোবাইলসহ আনুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মনির হোসেন জানান, শনিবার রাতে যৌথবাহিনীর অভিযানে শিকলবাহা ইউনিয়ন থেকে দুজন আসামিকে আটক করা হয়েছে। তারা সম্পর্কে বাবা-ছেলে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের ২টি বুলেট, ২২লিটার দেশীয় মদ ও আনুষাঙ্গিক বিভিন্ন সরঞ্জাম, মোবাইলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন থেকে তারা এ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর