July 9, 2026, 6:18 pm

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, November 17, 2024
  • 76 জন দেখেছে

গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধরা হলেন, মো. তানজিল (২২), মো. রাব্বি (২০), মো. শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান চারজনের দগ্ধ হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের মধ্যে তানজিলের ৩০ শতাংশ, রাব্বির ২৩ শতাংশ, শামসুলের ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তানজিল এবং রাব্বির দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের জরুরি বিভাগের অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর