November 22, 2026, 6:00 am

মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, November 16, 2024
  • 103 জন দেখেছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, আজ শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার কনস্যুলার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর