July 9, 2026, 5:01 pm

শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Wednesday, November 13, 2024
  • 81 জন দেখেছে

শেরপুরের নকলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে শিশু-নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার পাইসকা বাইপাস এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাবিনা বেগম (২০) ও একই উপজেলার সাহাপুর উত্তর গ্রামের আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।
আহতরা হলেন- শিশু তোবা (১৬) আদনান সাবিদ (৩) ও উম্মে সালমা (৪০)। তারা ময়মনসিংহ জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে শেরপুরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের প্রথমে নকলা হাসপাতাল ও পরবর্তীতে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এ সময় পথিমধ্যে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর