April 21, 2026, 3:47 am

গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটির নাম পরিবর্তনের প্রস্তাব

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Tuesday, November 12, 2024
  • 168 জন দেখেছে

গাজীপুরের কবিরপুরে অবস্থিত ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটির’ নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত নতুন নামকরণ করা হবে ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে বিএফডিসি কর্তৃপক্ষ এই নাম পরিবর্তনের প্রস্তাব দেয়। এটি দেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি।
ফিল্ম সিটির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, নাম পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পাশ হয়নি। প্রস্তাবনায় বলা হয়েছে নতুন নাম হবে ‘বাংলাদেশ ফিল্ম সিটি’। তবে লিখিতভাবে এখন আমরা কোথাও আগের নামটি ব্যবহার করছি না।
এফডিসি থেকে নির্দেশ আছে কবিরপুরস্থ ‘বাংলাদেশ ফিল্ম সিটি’ বলতে। ১৯৮০ সালে যখন ফিল্ম সিটি নির্মাণে উদ্যোগ নেওয়া হয় তখন এই নামটিই ছিল। ২০১৫ সালে থেকে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’ রাখা হয়েছিল। ৫ আগস্টের পর সবকিছু পরিবর্তন হচ্ছে, বাকিটা সবারই জানা আছে। ৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ১০৫ একর জমির ওপর এই ফিল্ম সিটি অবস্থিত। তবে প্রকল্পের পুরো কাজ এখনও শেষ হয়নি। প্রকল্পের কাজ শেষ হতে অপেক্ষা করতে হবে ২০২৮ সাল পর্যন্ত। প্রকল্পে থাকবে শিল্পীদের শুটিংয়ের জন্য আধুনিক সকল সুযোগ-সুবিধা। আধুনিক শুটিং স্পট, ফ্লোর, ভিএফএক্স, যন্ত্রপাতি ও স্টুডিও ইত্যাদি।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ফিল্ম সিটি পুরোপুরি চালু হলে দেশে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মিত হবে। শুটিং করতে কমবে বিদেশ নির্ভরতা। এই প্রকল্পের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমী দর্শকরা সিনেমা হলমুখী হবে। ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয়ও হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর