ঈশ্বরগঞ্জে জাতীয় বিল্পব ও সংহতি দিবসের বিশাল জন সমাবেশ অনুষ্টিত হয়।৯-নভেম্বর(শনিবার) বিকালে পাট বাজার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ময়মনসিংহ(উত্তর) জেলা শাখার সম্মানিত সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। অনুষ্টানে সভাপতিত্ব করেন বিএনপির নুরে আলম জিকু।পরিচালনা করেন হায়দার আলী।বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ(হারুন)।অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃআমিরুল ইসলাম ভুইয়া মনি,মোঃআমিনুল ইসলাম মিন্টু, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম সহ উপজেলা বিএনপি,পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে বিশিষ্ট সমাজসেবক জনবান্ধব ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র যোগ্য নেতৃত্বে বিএনপির বিশাল জন সমাবেশে হাজার হাজার নেতা-কর্মিরা অংশ নেয়।