July 9, 2026, 2:46 pm

শহীদ নূর হোসেনের প্রতি পরিবারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, November 10, 2024
  • 83 জন দেখেছে

শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। আজ রোববার (১০ নভেম্বর) সকালে নূর হোসেন দিবস উপলক্ষ্যে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও বোন শাহানারা আক্তার উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৮টার দিকে শহীদ নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে জিরো পয়েন্ট বা নূর চত্বরে আসেন পরিবারের সদস্য ও অন্যান্যরা। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী গণ-আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর