October 7, 2026, 9:29 pm

সেনাবাহিনী প্রধানের সাথে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড’র প্রতিনিধিদলের সাক্ষাৎ

দৈনিক বিজয়বাংলা ডেস্ক ::
  • আপডেট Friday, November 8, 2024
  • 106 জন দেখেছে

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড এর ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম. রুডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার সেনাসদরে তাদের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম. রুড ডেপুটি কমান্ডার, ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড’কে ধন্যবাদ জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর