October 7, 2026, 7:31 pm

‘সন্ত্রাস-মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, November 3, 2024
  • 100 জন দেখেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ইসলাম, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিল, আছে এবং থাকবে।জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের প্রায় ২৫ জন কর্মী শাহাদাত বরণ করেছে এবং প্রায় ৭ শতাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে।
তিনি বলেন, ফ্যাসিস্টদের ১৬ বছরে দখলদারি, চাঁদাবাজি হামলা-মামলায় জর্জরিত ছিল দেশবাসী। যেহেতু বৈষম্যের জের ধরে ফ্যাসিস্টদের পতন হয়েছে তাই ভবিষ্যতে যেন কোনো নিরীহ ব্যক্তি হামলা-মামলা কিংবা নিপীড়নের শিকার না হয়। সন্ত্রাস-মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই।
রবিবার দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মাদ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মুহাম্মাদ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ নজরুল আহসান, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম জিয়াউল করীম, সদস্য মুহাম্মাদ আলাউদ্দিন শেখ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইন, সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ ছাত্র জনতা এবং আন্দোলনে আহতদের জন্য দোয়া মুনাজাতের মাধ্যমে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন সমাপ্ত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর