July 9, 2026, 8:43 am

খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় গাজীপুরে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Saturday, November 2, 2024
  • 89 জন দেখেছে

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গাজীপুরের কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বিশ্বাস পাড়া এলাকায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উফাজ উদ্দিনের সভাপতিত্বে ও ওর্য়াড মৎস্যজীবী দলের সভাপতি এরশাদ আলমের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার জনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন আকুল, পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইসমাইল হোসেন, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির বাবু, আব্দুল কাইয়ুম, মজিবুর রহমান, জাহিদ হাসান, গাজী পলাশ, দেওয়ান পলাশ, মারুফ হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর