July 9, 2026, 8:45 am

পল্লবীতে দুই নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, November 2, 2024
  • 75 জন দেখেছে

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় মাদকের স্পটে যৌথ অভিযান চালিয়ে রেহানা আক্তার এবং খাদিজা খদি নামের দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
এ সময় রেহানা আক্তারের কাছ থেকে এক কেজি গাঁজা, ১১টি পুরিয়া এবং মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। খাদিজা খদি বাউনিয়াবাঁধ এলাকার একজন শীর্ষ মাদক কারবারি। তার নামে মাদকসহ সর্বমোট চারটি মামলা রয়েছে। আটক মাদক কারবারিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর