August 18, 2026, 6:22 pm

টঙ্গীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::
  • আপডেট Wednesday, October 16, 2024
  • 107 জন দেখেছে

গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়া এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আনসারুল ইসলাম ওরফে আনসার (২৭)। সে ঠাকুরগাঁও জেলার আব্দুস সামাদ আলীর ছেলে বলে জানা গেছে। বর্তমানে সে টঙ্গীর হোসেন মার্কেট, সাইজউদ্দিন মোল্লার বাড়ীতে ভাড়া থাকেন। এ সময় পুলিশ তার কাছ থেকে ৮২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যাহার বর্তমান বাজার মূল্য প্রায় ২৪ হাজার ৬শ’ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়াস্থ হোসেন মার্কেট আল কারিম হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আনসারুল ইসলাম মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর