October 12, 2026, 10:44 am

বলিউডের সিনেমায় শুভ, নায়িকা সৌরসেনী!

Reporter Name
  • আপডেট Saturday, June 29, 2024
  • 123 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়ক আরিফিন শুভকে। তার সঙ্গে এতে জুটি বাঁধবেন সৌরসেনী মৈত্র। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। গুঞ্জন, চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গেছে। দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি শেষ। সব ঠিক থাকলে শিগগিরিই শুটিং শুরু হবে বলে জানা গেছে। তবে এই বিষয়ে শিল্পী কিংবা পরিচালক কেউই কোনোকিছু স্পষ্ট করেননি। এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা বলেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।
শোনা যাচ্ছে, সিরিজটির প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। সৌমিকের আগামী কাজ দেখা যেতে পারে সোনি লিভে। সৌমিক এর আগেও একাধিক সিনেমা পরিচালনা করেছেন। তার উল্লেখযোগ্য কাজ- ‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’। কাহিনিকার-চিত্রনাট্যকার-পরিচালকের পাশাপাশি তিনি গীতিকারও।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর