July 9, 2026, 7:33 am

জামালপুরের ৪০ কেজি গাঁজাসহ ইউনিয়ন পরিষদের মেম্বার গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, May 31, 2024
  • 94 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে (মেম্বার) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার (৩১ মে) দুপুরে তাকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার ইউপি সদস্যের নাম মো. বেলাল শেখ (৪৫)। বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার দূরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। তিনি দূরমুট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।
জামালপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ইউপি সদস্য বেলাল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরের দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। যার মূল্য আশি লাখ টাকা। একই সঙ্গে মাদক ব্যবসার অভিযোগে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবির এই ওসি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর