July 9, 2026, 8:46 am

ঈশ্বরগঞ্জে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

Reporter Name
  • আপডেট Monday, January 29, 2024
  • 120 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া মরাখলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন ৫ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টায় দিকে যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জের দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা আসছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় সিএনজির ভেতরে থাকা ছয় যাত্রী ছিটকে পড়ে সড়কে। সেখানে ঘটনাস্থলেই একজন মৃত্যুবরণ করেন। অপর ৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন।
নিহত ব্যক্তি হচ্ছেন ঈশ্বরগঞ্জ উপজেলার ইচাখিলা ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত দামেস আলীর ছেলে ফজলুর রহমান (৫৫)। আহতরা হলেন, মিনার (৪৫), ইমন (২৮) কাজী মুকুল (৪৮), জহির (৩৭) ও সাব্বির (২৮)।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর