July 9, 2026, 8:43 am

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে নেত্রকোনায় মেন্টর তৈরি প্রশিক্ষণ

Reporter Name
  • আপডেট Monday, January 29, 2024
  • 194 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা :: “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্য নিয়ে জেলার ১০ উপজেলার ২০ জন শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে নেত্রকোনায় মেন্টর প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ সোমবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে মাধ্যমিক পর্যায়ের স্কুলের প্রধান শিক্ষকরা অংশ নেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠান ও পার্শ্ববর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতায় মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রশিক্ষণ কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ, বিশেষ অতিথি ও প্রশিক্ষণ প্রদান করেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আশিক নূর ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জুবায়ের ছাঈদ। পরে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথি ও প্রশিক্ষকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর