August 23, 2026, 11:29 am

ইজতেমা উপলক্ষে টঙ্গীতে ন্যাশনাল পলিমারের প্লাষ্টিক সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট Monday, January 29, 2024
  • 125 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় কর্তব্যরত পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য বিপুল পরিমান প্লাষ্টিক সামগ্রী বিতরণ করেছে টঙ্গী ন্যাশনাল পলিমার কারখানা কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেনের হাতে প্লাষ্টিক সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিমার কারখানার ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ ইকবাল হোসেন, সিনিয়র সহকারি ব্যবস্থাপক শামীম ইকবাল, ইব্রাহিম পাঠানসহ পুলিশের কর্মকর্তাগণ। কারখানা প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমাদের কারখানার পক্ষ থেকে বিশ্ব ইজতেমা ময়দানে দায়িত্ব পালন করতে আসা পুলিশ সদস্যদের জন্য প্রায় ১০৫০টি প্লাষ্টিকের বালতি, মগ ও বদনা দেওয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর