October 7, 2026, 8:10 pm

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

Reporter Name
  • আপডেট Sunday, January 28, 2024
  • 143 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক,বরিশাল :: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন।
উদ্বোধন শেষে শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর