July 9, 2026, 2:46 pm

সেনাবাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, January 26, 2024
  • 109 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ আজ শুক্রবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ বা নৌ জা শেখ মুজিব ঘাঁটিতে ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে শুক্রবার ভোরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ঢাকাস্থ বা নৌ জা শেখ মুজিব ঘাঁটির শেখ হাসিনা সরণিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় ম্যারাথন আয়োজক কমিটির চেয়ারম্যান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, সেনাবাহিনীর প্রাক্তন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তাগণ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ, বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানে প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং ম্যারাথনে অংশগ্রহণকারী দৌড়বিদগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর জানুয়ারি মাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আয়োজন করা হয়ে থাকে।
ম্যারাথনটি সকাল ০৫০০ ঘটিকায় বা নৌ জা শেখ মুজিব, শেখ হাসিনা সরণি হতে শুরু হয়ে ৩০০ ফিট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে একই রাস্তায় ফেরত এসে শেখ হাসিনা সরণিতে শেষ হয়। ফুল ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার যোসেফ কিয়েংগো মুনিয়োকি এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন ইথিওপিয়ার লেনসা দেবেলে জালেটা। ফুল ম্যারাথনে সাফ দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের আনিশ থাপা মাগার এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন নেপালের সন্তোশি শ্রেষ্ঠা। ফুল ম্যারাথনে বাংলাদেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মো. আল আমিন এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন পাপিয়া খাতুন। হাফ ম্যারাথনে বাংলাদেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মো. সোহেল রানা এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন পৃথি আকতার।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে সার্বিক সহযোগিতা এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দিকনির্দেশনা দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ ম্যারাথন বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের মাঝে সামাজিক এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে বলে আশা ব্যক্ত করেন সেনাপ্রধান। পরিশেষে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ এ অংশগ্রহণকারী সকল দেশি-বিদেশি অংশগ্রহণকারী অ্যাথলেটবৃন্দ এবং এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার পেছনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর