July 9, 2026, 1:33 pm

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, January 26, 2024
  • 94 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘ভারত থেকে অতি শিগগিরই ২০ হাজার মেট্রিক টন পিঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়া আসন্ন রমজান মাসের আগে সকল নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে।’ আজ শুক্রবার বেলা ১১টার দিকে দেলদুয়ার উপজেলায় নিজ বাসভবনে সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আহসানুল ইসলাম টিটু আরও বলেন, ‘রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত আছে। ভারত দীর্ঘ দিন রপ্তানি বন্ধ করে রেখেছিল, ভারতের বাণিজ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। রমজান মাসের আগেই ভারত বাংলাদেশে চিনি ও পিঁয়াজ রপ্তানি করবে। আগে যে শুল্ক বেশি ছিল, এখন সেইটা কমিয়ে আনা হবে। এছাড়াও ব্রাজিল ও বিভিন্ন দেশ থেকে চিনিসহ বিভিন্ন সামগ্রী আসছে।’
মন্ত্রী বলেন, ‘টিসিবির মাধ্যমে রমজানে সারাদেশে খাদ্য বিতরণ করা হবে। আগে ট্রাকে বিতরণ করা হত, এখন ডিলারের দোকানের মাধ্যমে হচ্ছে, এরপর প্রতিটা এলাকায় নির্দিষ্ট জায়গায় বিতরণ করা হবে।’ উল্লেখ্য, মতবিনিময় সভায় দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানসহ বিভিন্ন স্থরের লোকজন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর