July 9, 2026, 3:51 pm

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Thursday, January 25, 2024
  • 90 জন দেখেছে
বিনোদন প্রতিবেদক, ঢাকা :: গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বর্ষীয়ান ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গত বুধবার বিকেলে তাঁর নেতৃত্বে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার সাংবাদিকদের এ বৈঠকের তথ্য জানান।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ১৯ জানুয়ারি বাংলাদেশে পৌঁছান শর্মিলা। এবারের উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগের বিচারক তিনি। শর্মিলা ঠাকুরের সঙ্গে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী মমতা শঙ্কর, স্বস্তিকা মুখার্জি এবং পরিচালক সোহিনী ঘোষ। বৈঠককালে তাঁরা চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া এদিন আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল।
উল্লেখ্য, নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এ স্লোগান নিয়ে আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে ৯ দিনব্যাপী দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর