নিজস্ব প্রতিবেদক :: ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছে আওয়ামী লীগ। আজ বুধবার সকালে পুরান ঢাকার বকশীবাজার নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ কামাল, আইনবিষয়ক সম্পাদক জগলুল কবির, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু প্রমুখ।
আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করার পরে যুবলীগ, কৃষক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছে আওয়ামী লীগ।বুধবার সকালে পুরান ঢাকার বকশীবাজার নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ কামাল, আইনবিষয়ক সম্পাদক জগলুল কবির, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু প্রমুখ। আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করার পরে যুবলীগ, কৃষক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।