July 9, 2026, 7:30 pm

টঙ্গীতে ৯ বছরের শিশুর লাশ উদ্ধার সৎ মা আটক

Reporter Name
  • আপডেট Monday, January 22, 2024
  • 125 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে রবিবার রাত ৮টায় সাদিয়া আক্তার (৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শিশুটির সৎ মা নাজমা আক্তারকে (২৬) কে আটক করা হয়েছে। নিহত শিশুটির বাবার নাম মো: রবিউল ইসলাম। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পরদাবাদ গ্রামে। সে বাবা-মার সাথে থাকতো। টঙ্গীর পূর্ব আরিচপুরের রুপবানের মার টেকে জনৈক আইন উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। তার বাবা রাজমিস্ত্রীর কাজ করতো।
পুলিশ জানায়, শিশুটির বাবা রবিউল সকালে রাজমিস্ত্রীর কাজে ও সৎ মা নাজমা আক্তার ঘুমন্ত অবস্থায় রেখে গার্মেন্টসে চলে যায়। যাওয়ার সময় নাজমা আক্তার প্রতিবেশী লাভলী বেগমকে তার ঘুমন্ত মেয়ে সুমির দিকে লক্ষ রাখতে বলে যান। কিন্তু বেলা ৩টার দিকে সাদিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় এলাকাবাসীর পুলিশকে খবর দিলে পুলিশ রাত ৮টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার এসআই মোস্তফা কামাল জানান, মেয়েটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখ দিয়ে লালা পড়ছিল।
শিশুটির বাবা রবিউল ইসলাম জানান, তার মেয়ের মুখ দিয়ে লালা পড়ত। কিন্তু কিভাবে মেয়ের মৃত্যু হয়েছে তা তিনি জানেন না। তবে পুলিশ তার স্ত্রী নাজমাকে থানায় নিয়ে গেছে বলে জানান।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, মেয়েটির মৃত্যুর কারণ জানতে তার সৎ মা নাজমা আক্তারকে আটক করা হয়েছে। ঘটনাটি হত্যা না অন্য কিছু তা এখনো জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর