স্টাফ রিপোর্টার, টঙ্গী :: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম -এর ৮৮তম জন্মবার্ষিকীতে টঙ্গী পূর্বথানা যুবদলের উদ্যোগে শনিবার, (২০ জানুয়ারি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব, মাহমুদ হাসান রাজু, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক,টঙ্গী পূর্বথানা যুবদলের আহবায়ক, আকবর হোসেন ফারুক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেনজীর রহমান খান পিন্টু।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত,বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের জন্য বিশেষ দোয়া পরিচালনা করে তবারক বিতরণ করা হয়।