July 9, 2026, 9:51 pm

গাজীপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন

Reporter Name
  • আপডেট Saturday, January 20, 2024
  • 98 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা শহরের রাজবাড়ি রোডে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম। বক্তব্য দেন বিএনপি নেতা ড. মো. শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, গাজীপুর মহানগর পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, পুবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন প্রমুখ।
গাজীপুরের টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় শুক্রবার বেলা ১১টায় প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম সাজিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সদস্য সোলেমান খান যুবদল নেতা আলী হোসেন, পলাশ, খালেক, শ্যামল, অপু, ফরহাদ, হাবিব, তারেক, রাকিবুল, জাফর, বাদল, লাবলু, সাইদুল, ওবায়দুল, শরিফ, সুমন, আনোয়ার শেখ, ইমন, জাহাঙ্গীর, রাজন, নোমান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর