July 9, 2026, 9:51 pm

বিশাল গণসংবর্ধনায় বরণ নান্দাইলে পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব) আবদুস সালাম

Reporter Name
  • আপডেট Saturday, January 20, 2024
  • 110 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল(অব)আবদুস সালাম এমপি নির্বাচনী এলাকায় নান্দাইলে শুভ আগমন করলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সহ সামাজিক সংগঠন ছাড়াও প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ফুলের তোরা দিয়ে পরিকল্পনা মন্ত্রী’কে বরণ করে নেয়।গত বৃহস্পতিবার নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল গণসংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহান।পরিকল্পনা মন্ত্রী আবদুস সালাম’কে একনজর দেখার জন্য হাজার হাজার লোক ভির জমে।
এসময় উপস্থিত লোকজন পরিকল্পনা মন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম বলে স্লোগানে মুখরিত কর তুলে।প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন আমাকে যে নান্দাইলবাসী ভালবেসে ব্যাপক জনসমর্থন ভোট দিয়ে বিজয়ী করেছেন। সেজন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পরিকল্পনা মন্ত্রী উপহার দিয়ে নান্দাইলবাসীকে পুরুস্কৃত করেছেন।আমি যেন নান্দাইল উপজেলার মানুষের পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি সেজন্য সকলের সহযোগীতা দোয়া চাই।তিনি আরো বলেন দূর্ণীতি-চাদাবাজি মুক্ত উন্নত নান্দাইল গড়বো। এসময় পরিকল্পনা মন্ত্রীর সুযোগ্য তনয়া আওয়ামীলীগ নেত্রী ওয়াহিদা হোসেন রুপা,নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক (স্বপন)চৌধুরী, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সরকার, আওয়ামীলীগ নেতা নাজিম উল্লাহ লিটন,উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামীলীগ নেতা মোঃ শহিদুল ইসালাম শহিদ,আওয়ামীলীগ নেতা রাসেল,আচারগাও ইউপি চেয়ারম্যান রেনু, চেয়ারম্যান শাহাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক এবং মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবদুল মোতালেব,বীর বেতাগৈরের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ জুয়েল সহ প্রত্যেক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর